হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গা আটক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রায় সাড়ে তিন শ অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় সাড়ে তিন শ অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে যৌথ বাহিনী দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে এই অভিযান চালায়।

প্রশাসন সূত্র জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে বার্মা কলোনি চারদিক থেকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরে প্রতিটি বাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে ১৭৬ পুরুষ, ৮৬ নারী ও ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের চন্দনাইশ থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা

চট্টগ্রামে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের সময়: ইতালির রাষ্ট্রদূত

চন্দনাইশে টানা বর্ষণ ও শঙ্খ নদীর পানি বৃদ্ধিতে লক্ষাধিক মানুষ পানিবন্দী

সাতকানিয়ার ৭৫ শতাংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত, সড়ক যোগাযোগ বন্ধ

রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট

চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা