হোম > সারা দেশ > কুমিল্লা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। নৌকা প্রতীকে তাঁর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ৫০ হাজার ৩১০। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট; ঘোড়া প্রতীকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯ হাজারের বেশি ভোট। 

এর আগে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সাধারণ ভোটাররা দিনভর পছন্দের প্রতীকে ভোট দিয়েছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সারা দিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

কুসিক নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচজন। নৌকা প্রতীক নিয়ে মাঠে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। বিএনপি থেকে বহিষ্কৃত ও কুসিকের সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে।

এ ছাড়া মেয়র পদে ঘোড়া প্রতীক নিয়ে শেষ পর্যন্ত প্রচার চালিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারের। আরেক স্বতন্ত্র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম হাতপাখা ও কামরুল আহসান বাবুল হরিণ প্রতীক নিয়ে প্রচারে ছিলেন।

কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

গত ২৫ এপ্রিল সোমবার কুসিকের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৭ মে, মনোনয়ন বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ মে। এ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২৭ মে।

উল্লেখ্য, কুসিক নির্বাচনে ৫ মেয়র পদপ্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ ২০১৭ সালে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

২৮ সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, ৩ কিশোর নিহত

জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং, ১৪ জাহাজ বহির্নোঙরে

জঙ্গল সলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে: ডিআইজি

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

দুর্গম জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনী অভিযান, অংশ নিয়েছে ৪ হাজার সদস্য

চট্টগ্রামের আনোয়ারা: চায়না ইকোনমিক জোনে ডাকাতির তদন্তে গড়িমসি

চট্টগ্রামে ৮১টি পয়েন্টে পুলিশের সিসিটিভি মনিটরিং