হোম > সারা দেশ > চট্টগ্রাম

শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে শঙ্খ নদের রেমাক্রী ইউনিয়নের হানারাং ত্রিপুরাপাড়া এলাকা থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমার বরাতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন। 

যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অংলে খুমীপাড়া এলাকার লংবে খুমী (৪৫) এবং একই ইউনিয়নের চয়অং খুমীপাড়ার ছাই খুমী (৩০)। 

গত বৃহস্পতিবার থানচি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লং রে খুমী (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে। এ নিয়ে নৌকাডুবির তৃতীয় দিনে নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হলো। 

স্থানীয়রা বলছে, গত বুধবার সকালে থানচি এলাকার ছোট মদকের অংলে খুমীপাড়ার ৯ জন নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। পরে বিকেলে বাড়ি ফেরার পথে রেমাক্রীর আদাপাড়া এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয়। 

থানচি থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, নৌকাডুবিতে নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হলো।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২