হোম > সারা দেশ > নোয়াখালী

চট্টগ্রামে ভাতিজার বিয়েতে এসে আটক নোয়াখালীর আ.লীগ নেতা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফরিদপুরের কোতোয়ালি থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ভাতিজার বিয়েতে এসে পুলিশের হাতে আটক হলেন নোয়াখালীর পলাতক এক আওয়ামী লীগ নেতা। গতকাল সোমবার রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।

তার নাম এম এ আজিজ, তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা হাজিপুর ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ এই নেতা আত্মগোপনে ছিলেন।

নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আজিজকে আটকের পর তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটা যাচাই-বাছাই জন্য নোয়াখালী বেগমগঞ্জ থানা–পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

ওখান থেকে জানানো হয়েছে, বেগমগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা পাওয়া গেছে। ওই মামলায় আজিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামি আজিজকে বেগমগঞ্জ থানা–পুলিশের হাতে সোপর্দের প্রস্তুতি চলছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ