হোম > সারা দেশ > কুমিল্লা

বেলতলিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার আরেক যাত্রীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহতরা হলেন-সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০), একই ইউনিয়নের সালমানপুরের সানন্দা গ্রামের নুরুল ইসলামে স্ত্রী ঝর্ণা বেগম (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন। 

জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের তামজিদ সিএনজি পাম্পের সামনে যাত্রীবাহী ইকোনো বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী মারা গেছেন। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনার পর আরও একজন মারা যান। পরে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ