হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় ১ ব্যবসাপ্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাজী বিরিয়ানি হাউস নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। 

ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। তিনি বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।’ 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাজী বিরিয়ানি হাউসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ