হোম > সারা দেশ > নোয়াখালী

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে মারলেন মেয়ে-জামাই-নাতি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মহিন উদ্দিন (৬২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার সকালে এ ঘটনায় নিহতের মেয়ে বিবি কুলসুম লাভলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

নিহত মহিন উদ্দিন সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে শ্বশুর মহিন উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল মেয়ের জামাই নুর নবী সুমনের। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে মহিনের সঙ্গে মেয়ে শাহেনা, জামাই সুমন ও নাতিদের বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে মহিন উদ্দিনকে পিটিয়ে জখম করে তারা। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন। 

নিহতের আরেক মেয়ে কুলসুম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে নুর নবী সুমন (৪০), নাতি ইউসুফ নবী অন্তর (২০), মো. শামীম (১৮) এবং মেয়ে শাহেনা আক্তার (৩৮) তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।’ 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে ওই বৃদ্ধের মেয়ে, জামাই ও নাতিরা তাকে কিল ঘুষি দেয়। এরপর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ