হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ও ২ ছাত্রাবাসের নাম পরিবর্তন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আইটি বিজনেস ইনকিউবেটর থেকে শেখ কামালের নাম বাদ দিয়ে নতুন নাম দেওয়া হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট। আজ রোববার প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মশিউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ হাই–টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ৩২ তম সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর ও দুটি ডরমিটরির নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিবর্তে নতুন নাম হবে আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট।

পাশাপাশি ইনকিউবেটরের পাশে স্থাপিত শেখ জামাল ছাত্রাবাসের নাম পরিবর্তন করে ডরমিটরি–১ এবং রোজী জামাল ছাত্রাবাসের নাম পরিবর্তন করে ডরমিটরি–২ করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ মশিউল হক বলেন, ‘এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গঠিত আগের একটি কমিটির সুপারিশক্রমে চুয়েট হাই–টেক পার্কের নাম শেখ হাসিনা পরিবারের নামে নামকরণ করা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ক্ষমতায় এখন ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।’ এই সরকারের সিদ্ধান্তের আলোকেই এই প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা