হোম > সারা দেশ > ফেনী

ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন

ফেনী ও সোনাগাজী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের ভেতরে শিক্ষকদের কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি বুথের ভেতরে নয়।

আগুনে অফিসরুমের দুটি কম্পিউটার, সাতটি আলমারির মধ্যে দুটি শতভাগ এবং পাঁচটি আলমারির কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ২০টি চেয়ার, দুটি টেবিল, দুটি দরজা ও বই পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী-দাগনভূঁইয়ার সার্কেল এএসপি তসলিম হুসাইন আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরে ট্রিপল নাইনে একটি কল আসে চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় আগুন লাগার বিষয়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। এ সময় একটি প্লাস্টিকের বোতলে পেট্রল পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে সার্কেল এএসপি আরও বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ভোরে অফিস সহকারী মো. আজাদ স্কুলে এসে আগুন দেখতে পান। আজ বন্ধের দিন ভোরে তাঁর স্কুলে আসার বিষয়টি সন্দেহজনক। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি। আগুন লাগার ঘটনাটি ঘটেছে একটি জানালা দিয়ে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।’

আগুনের ঘটনায় বিদ্যালয়ের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের।

ওই বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক বলেন, যে জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে, সেটি তিনি গতকাল বন্ধ করে গিয়েছিলেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ