হোম > সারা দেশ > চট্টগ্রাম

ড্রাগনে রঙিন রাঙামাটির বিকাশ দের ছাদবাগান 

হিমেল চাকমা, রাঙামাটি

ছাদে শখের বসে ড্রাগনের চারা লাগিয়ে সফলতা পেয়েছেন রাঙামাটি শহরের তবলছড়ির বিকাশ দে। তবলছড়ি বাজারের পেট্রলপাম্প এলাকায় অবস্থিত মা এন্টারপ্রাইজের ছাদের ওপর ১৬টি ড্রামে ড্রাগনের চারা রোপণ করেন গত বছর। প্রতিটি ড্রামে এ বছর ফলন এসেছে। ড্রাগনের আকারও হয়েছে বেশ বড়। একেকটি ড্রাগন ফলের ওজন হয়েছে ৪০০ থেকে ৬০০ গ্রাম। 

গতকাল মঙ্গলবার সকালে ছাদবাগানে গিয়ে ফল সংগ্রহ করতে দেখা যায় বিকাশ দেকে। পাকা ড্রাগনে যেন রঙিন হয়ে উঠেছে ছাদ। 
 
বিকাশ দে জানান, কিছুদিন আগে একবারে প্রায় ২০ কেজি ড্রাগন ফল সংগ্রহ করেন। মঙ্গলবার প্রায় ১৫ কেজি ড্রাগন সংগ্রহ করেছেন। বাকি ফলগুলো আগামী ১০-১২ দিনে সংগ্রহ করা যাবে। আশা করছেন ওই সময় আরও ২০-৩০ কেজি ড্রাগন পাবেন। নভেম্বর পর্যন্ত ফল আসবে এই বাগানে।
 
বিকাশ দে জানান, ফলগুলো তিনি বিক্রি করেন না। প্রতিবেশী ও বন্ধুদের মধ্যে বিতরণ করেন। এতে তিনি আনন্দ পান। 

তিনি বলেন, ‘প্রতিদিন দু-তিনবার ছাদবাগানে উঠি। চারা দেখে পানি দিই। কারফিউ চলাকালে এগুলো নিয়ে ব্যস্ত থাকায় আমার ভালো সময় কেটেছে।’
 
বিকাশ দে বলেন, দুই বছর আগেও বাজারে ড্রাগন ফলের দাম ছিল কেজিতে ৫০০ টাকার বেশি। তাই একপ্রকার শখের বসে নিজের ছাদে ড্রাগনের চারা রোপণ করি। ইউটিউব দেখে এবং কৃষি বিভাগের কাছে পরামর্শ নিয়ে চাষ করেছি। ড্রাগন ফলের চাষ খুব সহজ মনে হয়েছে। রোগ নেই। পোকার আক্রমণ নেই। 

উল্লেখ্য, বর্তমানে রাঙামাটি শহরে ড্রাগন ফল বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকা কেজি দরে।

সিআরবি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে রেলমন্ত্রী

চট্টগ্রাম থেকে জেদ্দা যাচ্ছেন ৩৭১ হজযাত্রী

রেললাইন ঘেঁষে ট্রাক পার্কিং, দুর্ঘটনার কবলে পর্যটক এক্সপ্রেস

চট্টগ্রামে ৩০ লাখ টাকা চাঁদা দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গাছ কেটে সিআরবিতে হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দেব না: মেয়র শাহাদাত

চট্টগ্রামে কলেজছাত্রকে আটতলা থেকে ফেলে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

চসিকের স্বাধীনতা সম্মাননা পেলেন যাঁরা

চট্টগ্রামে প্রকৌশলীর বাসভবন থেকে চুরি প্রাইভেট কার উদ্ধার, গ্রেপ্তার ১

চবিতে সাংবাদিকসহ ৪ শিক্ষার্থীর ওপর হামলায় গ্রেপ্তার ২