হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় পুকুরে পাওয়া মর্টারশেল ধ্বংস করেছে সেনাবাহিনী

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

কুড়িয়ে পাওয়া মর্টারশেল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার এলাকায় কুড়িয়ে পাওয়া একটি মর্টারশেল ধ্বংস করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করেন। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ওই পুকুরে খেলা করতে গিয়ে মর্টারশেলটি পায় শিশুরা।

পুলিশ সূত্রে জানা গেছে, শশীদল ইউনিয়ন উচ্চবিদ্যালয়-সংলগ্ন একটি শুকনো পুকুরে শিশুরা খেলার সময় মর্টারশেলটি পেলে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। স্থানীয় লোকজন বিষয়টি শশীদল বিওপির বিজিবি সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশকে জানান।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে এর সত্যতা পান।

পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘স্থানীয় শিশু-কিশোরেরা খেলা করতে গিয়ে মর্টারশেলটি পায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়ে সেনাবাহিনীকে জানাই। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ