হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ফকিন্নিরহাট, কলেজ বাজার, সৈন্যেরটেক ও মজ্জ্যেরটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। এ সময় কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উপজেলার সব গ্যাস সিলিন্ডারের দোকানে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করতে বলা হয়েছে। আগামী দিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে কলেজছাত্রকে আটতলা থেকে ফেলে হত্যার ঘটনায় আরও দু’জন গ্রেপ্তার

চসিকের স্বাধীনতা সম্মাননা পেলেন যাঁরা

চট্টগ্রামে প্রকৌশলীর বাসভবন থেকে চুরি প্রাইভেট কার উদ্ধার, গ্রেপ্তার ১

চবিতে সাংবাদিকসহ ৪ শিক্ষার্থীর ওপর হামলায় গ্রেপ্তার ২

‘বাংলার জয়যাত্রা’র বিষয়ে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে ৩ খননযন্ত্র ও ৩ ডাম্প ট্রাক বিকল

স্থানীয়দের হাতে মারধরের শিকার সময় টিভির সাংবাদিকসহ চবির ৩ শিক্ষার্থী

পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘মুরগি চোর’ বলা নিয়ে সালিস, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার হিড়িক, এক্সকাভেটর জব্দ