হোম > সারা দেশ > চট্টগ্রাম

আধিপত্য বিস্তারে গুলি ও ধারালো অস্ত্র নিয়ে মিছিল, গ্রেপ্তার ১৭ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাঁকা গুলি ছুড়ে, কিরিচ ও ধারালো অস্ত্র নিয়ে মিছিল করে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দোকান ভাঙচুরের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ও গতকাল রোববার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনার পিস্তল ও ১০টি কিরিচ জব্দ করা হয়। 

নগরীর বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন-সাব্বির হোসেন শাওন (২১), মো. ইমরান (২৭), মো. নজরুল (২৬), ইসমাইল উদ্দিন আকাশ (২৫), মো. হাসান (২৬), মো. সজিব (২৩), ইয়াসিন রায়হান হৃদয় (২৪), মো. রমজান (২২), মো. শাকিল হোসেন ওরফে রনি (২৪), মো. হাবিব (৩৯), মো. রাসেল (২২), ইমরান হোসেন (৩০), মো. ইমন (২২), আরিফুল ইসলাম (৩০), মো. মানিক (৩৫), মো. সুমন (২৯) ও মনির হোসেন (২৪)। 

এর আগে গত শুক্রবার (১২ জানুয়ারি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর বায়েজিদ এলাকায় পিস্তল, কিরিচ, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ৪০ / ৫০ জন যুবক মিছিল নিয়ে আমিন কলোনিতে দোকান ভাঙচুর, লুটপাট ও স্থানীয়দের লক্ষ্য করে ইট–পাটকেল ছোড়ে। এই সময় আবদুল্লা আল মাহমুদ নামে এক দোকানিকে কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনার একটি ভিডিও ফুটেজে পিস্তল দিয়ে একজনকে ওই সময় ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। 

ওসি সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় পরদিন শনিবার (১৩ জানুয়ারি) থানায় একটি মামলা করা হয়। অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

ওসি আরও বলেন, ‘অভিযুক্তরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর সদস্য। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরকসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।’

চট্টগ্রামে ট্যাংকারে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার লিটার ডিজেল জব্দ

কোরবানির আগে ছড়িয়েছে গরুর ভাইরাসজনিত রোগ ‘লাম্পি স্কিন’, দুশ্চিন্তায় খামারিরা

জায়গা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে মাদ্রাসাশিক্ষক নিহত

র‍্যাব-প্রশাসনের অভিযানে মিলল নামীদামি ব্র্যান্ডের বস্তায় সরকারি চাল

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

এক প্রৌঢ় এবং একটি জং ধরা বন্দুক

গুলিবিদ্ধ কিশোরী রেশমির অবস্থার উন্নতি নেই, আশা ছেড়ে দিয়েছে পরিবার

মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক

বিনা দোষে মারধর ও হাতকড়া: মবের রাজত্বে অসহায় শ্যামলরা