হোম > সারা দেশ > নোয়াখালী

খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার, অপমানে মায়ের আত্মহত্যা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ছেলেকে। এ ঘটনায় অপমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মা। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে। নিহত জাহানারা বেগম ১ নম্বর ওয়ার্ডের ওপরের বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি চুরি করতে গিয়ে পরিচয় প্রকাশ হয়ে যাওয়ায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেন আলাউদ্দিন ও রাব্বি নামের দুজন। ঘটনার এক সপ্তাহ পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এলাকার মানুষ এ নিয়ে কটু কথা বলায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন আলাউদ্দিনের মা জাহানারা। আগে থেকে তাঁর মানসিক সমস্যাও ছিল। পরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশী জামসেদ উদ্দিন বলেন, গতকাল সোমবার রাতে জাহানারা পাশের এলাকার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে তাঁর মা ও বোন খোঁজ নিতে এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে তিনি ঝুলে আছেন। তখন তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, নিঝুম দ্বীপে নিজের ঘর থেকে জাহানারা বেগম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ