হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোয়ালখালীতে ম্যাক্সি পরা অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে ম্যাক্সি পরা অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার সকালে উপজেলা সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামের সেবাখোলা বিলে এ ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দিদারুল আলম। তিনি বলেন, ‘শাকপুরা স্কুলের উত্তর পাশে সেবাখোলা বিলের একটি ধানি জমিতে লাশটি পড়ে ছিল। স্থানীয় লোকজন বিষয়টি জানালে থানায় খবর দিয়েছি।’ 

দিদারুল আলম বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে দুই-তিন দিন আগে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশে পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। লাল রঙের ম্যাক্সি পরা। মুখমণ্ডলে কালি দেওয়া। মুখ বিকৃত রয়েছে। 

পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে থানর পুলিশ।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা