হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় লুসিয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির অনুপস্থিতে (পলাতক) রায় প্রদান করেন। লুসিয়ারা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের বেলাল উদ্দিনের মেয়ে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ আটক হন লুসিয়ারা। এ ঘটনায় ওই দিন র‍্যাবের উপপরিদর্শক জাহেদুল ইসলাম সদর থানায় মামলা করেন।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মো. আশরাফুজ্জামান লুসিয়ারাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন।

তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

তেল নেই পাম্পে, পাচ্ছেন না কার্ড ও স্বাক্ষর: চিড়েচ্যাপটা চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা

‘তেল নেই লেখা’ পেট্রলপাম্পে আবারও মিলল ৩ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সোনামসজিদে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আটক করেছে কাস্টমস

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশু হাসপাতালে

রানীনগর বালুমহাল: ইজারা ‘পাইয়ে দিতে’ কৌশলী প্রশাসন

গোমস্তাপুরে ৫ বছরের শিশু শরীফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় চলছে টিকাদান কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু