হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোররাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তটি নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন হলেও ভৌগোলিকভাবে এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় অবস্থিত।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪০ মিনিটে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ ব্যক্তিকে (দুজন পুরুষ, আটজন নারী ও পাঁচটি শিশু) নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। এ সময় তারা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান গ্রহণ করেন। এতে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে একই দিন রাত ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপিসংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক ২, পালালেন ‘খান সাহেব’

সোনামসজিদ স্থলবন্দর: এক বছরে ২৮২ কোটি টাকা রাজস্ব কমেছে

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, প্রিপেইড মিটারের প্রতিবাদে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাল্যবিবাহ ঠেকানো সেই শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন, বহন করবে পড়াশোনার খরচ

চাঁপাইনবাবগঞ্জে একটি সেতুর অভাব, দুর্ভোগে ৫০ গ্রামের মানুষ

সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পড়াশোনায় মাসে খরচ দেড় হাজার টাকা, মেধাবী ছাত্রীর বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা-মা