হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্ত এলাকা থেকে আটক চার যুবক। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকেও আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটক মানব পাচারকারী মো. শাহিন (৩৫) সদর উপজেলার বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। অন্য আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর-লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহী মহানগরের আসাম কলোনির শফিকুল ইসলাম মুন্না এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর এলাকার মো. তারাজুল ইসলাম।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের একটি গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মানব পাচারকারী শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। সেখানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে তাঁদের পাঠানো হচ্ছিল।

আটক চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

রাতে বাড়ি থেকে বেরিয়ে সকালে আমবাগানে মিলল যুবকের লাশ

নয়াদিয়াড়ী গ্রামে ব্যতিক্রমী ‘জামাই ইফতার’

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, মৃত ব্যক্তিরাও আসামি

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াত প্রার্থীরা এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই জামায়াত প্রার্থীরা এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘণ্টায় গড় ভোট পড়েছে ১৮.৭ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগদান ‘জামায়াতের ৩০ কর্মীর’, তাঁরা ‘আওয়ামী লীগের কর্মী’ বলছে জামায়াত

৫০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড