হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ
আম চাষ

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

• গত দুদিনে বৃষ্টি হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয়।

• মুকুলে ছত্রাক ও কীটপতঙ্গের আক্রমণ বাড়ার আশঙ্কা।

• বাগানে বাগানে ছত্রাকনাশক প্রয়োগে চাষিদের ব্যস্ততা।

রিমন রহমান, রাজশাহী 

ছবি: সংগৃহীত

বাগানে বাগানে গাছভরা মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। গত শনিবার রাজশাহী মহানগরের কিছু এলাকা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় বৃষ্টি হয়েছে। ছিল ধুলোঝড়। বাঘায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। গতকাল রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জে এবং সকালে বৃষ্টি হয়েছে নওগাঁর বিভিন্ন এলাকায়। এই ফাগুনের হঠাৎ বৃষ্টিতে চিন্তার ভাঁজ পড়েছে আমচাষিদের কপালে। এখন মুকুলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

এই তিন জেলা ও নাটোর মিলিয়ে গত মৌসুমে ৯৩ হাজার ২২৪ হেক্টর জমিতে আমবাগান ছিল। আমের উৎপাদন হয়েছিল ১০ লাখ ২৮ হাজার ৮৪৫ টন। গত বছর অফ ইয়ার ছিল বলে গত মৌসুমে আমের ফলন ছিল কম। এবার কোনো লক্ষ্যমাত্রা না থাকলেও আমের অন ইয়ার হওয়ায় উৎপাদন গত মৌসুমের চেয়ে বেশি হবে বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তবে কৃষকেরা রয়েছেন চিন্তায়।

নওগাঁর পত্নীতলার আমচাষি দেলোয়ার হোসেন জানান, গতকাল বেলা ১১টার দিকে তাঁদের এলাকায় টিপটিপ বৃষ্টি হয়েছে। এখন অতিরিক্ত রোদ হলে মুকুল নষ্ট হয়ে যাবে। তবে এখনকার মতো ঠান্ডা আবহাওয়া থাকলে ক্ষতি তেমন হবে না।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুসারে, গত শনিবার দুপুরে তাঁরা নগরের চৌদ্দপাই এলাকায় ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বেলা ২টা ৪০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত এই বৃষ্টি হয়েছে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল। রোববার মহানগরে বৃষ্টি হয়নি। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সঙ্গে সঙ্গে চাষিরা ছত্রাকনাশক স্প্রে শুরু করেছেন। কিন্তু মুকুল ফুটন্ত অবস্থায় থাকলে এখন স্প্রে করে লাভ হবে না। যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। সে ক্ষেত্রে ফলন একটু কমতে পারে। তবে যে গাছে এখনো মুকুল পুরোপুরি ফোটেনি, সেগুলোর কোনো ক্ষতি হবে না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, রাজশাহী, নওগাঁ, নাটোর ও নওগাঁয় গড়ে ৭০ শতাংশ গাছে মুকুল ফুটে গেছে। তবে ক্ষতির তেমন আশঙ্কা করছেন না তিনি। ড. আজিজুর বলেন, ‘খুব জোরে বৃষ্টি হয়নি। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েছে। এমন নমিন্যাল (নামমাত্র) বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা নেই। এবার আমের অন ইয়ার। তাই ফলন ভালো হবে। এ রকম অল্প বৃষ্টিতে ফলনও খুব একটা কমবে না।’

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর

স্থাপনা উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউএনওর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ: মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক