হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমনুরা রেল জংশনে তেলবাহী ট্রেন লাইনচ্যুত। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল জংশনে লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার শেষে ৯ ঘণ্টা পর রহনপুর—রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খুলনা থেকে আমনুরা জংশনগামী একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়।

এতে রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং মহানন্দা এক্সপ্রেস (১৬ ডাউন), লোকাল পুনর্ভবা ও রহনপুর কমিউটারসহ কয়েকটি ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টায় উদ্ধার কাজ শুরু করে রিলিফ ট্রেনটি। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুরের দিকে লাইনচ্যুত চারটি ওয়াগন উদ্ধার করে পুনরায় লাইনে তোলা হয় এবং রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করা হয়।

জানতে চাইলে আমনুরা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোখলেসুর রহমান বলেন, সাড়ে ১১টা ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৪টার সময় রহনপুর—রাজশাহী রুটে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। আশা করছি, রাতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে আম-লিচুসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

তেল নেই পাম্পে, পাচ্ছেন না কার্ড ও স্বাক্ষর: চিড়েচ্যাপটা চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা

‘তেল নেই লেখা’ পেট্রলপাম্পে আবারও মিলল ৩ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সোনামসজিদে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আটক করেছে কাস্টমস

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশু হাসপাতালে

রানীনগর বালুমহাল: ইজারা ‘পাইয়ে দিতে’ কৌশলী প্রশাসন

গোমস্তাপুরে ৫ বছরের শিশু শরীফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় চলছে টিকাদান কার্যক্রম