হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জে গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ কেজি গানপাউডার, কাচ-লোহার পেরেকসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৫।

নাশকতার উদ্দেশ্যে এসব উপকরণ আনা হয়েছিল বলে ধারণা র‍্যাবের। এর আগে রোববার উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া এলাকার একটি আমবাগান থেকে বোমা তৈরির এসব উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা ও ধূসর রঙের বোমা তৈরির প্রধান উপকরণ ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার জব্দ করা হয়।

অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে ১ কেজি ২০০ গ্রাম কাচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দার কৌটা, ১০টি স্কচটেপ, ১৫টি গ্যাস লাইটার। তবে কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

জব্দ করা বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম শিবগঞ্জ থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব।

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নাই’ লেখা পাম্পে মিলল ১৩ হাজার লিটার জ্বালানি, জরিমানা

‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা, ভেতরে মজুত ৯ হাজার লিটার তেল

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটি থেকে আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ

উপজেলা-পৌরসভায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন: প্রতিমন্ত্রী

সালিস বৈঠকে অর্ধশত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত

এক রাতের ঝড়ে লন্ডভন্ড গোমস্তাপুর

সোনামসজিদ আইসিপিতে পায়ুপথে স্বর্ণ পাচারের চেষ্টা, যাত্রী আটক

ভোলাহাটে মিষ্টিকুমড়া চাষে সাফল্য, রপ্তানি বন্ধ থাকায় দুশ্চিন্তায় কৃষক