হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। মঙ্গলবার সকালে বন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান। 

চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে। 

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) জাফর ইকবাল বলেন, পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা থাকবে এবং দপ্তরের দাপ্তরিক কাজ চলবে।

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি

পদ্মায় বিলীন বসতভিটা, স্কুলে আশ্রয় বাবুলের

পদ্মার পানি বিপৎসীমায়: উজানের ঢলে পানিবন্দী আড়াই হাজার পরিবার

গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী, লাশ মিলল ২৭ ঘণ্টা পর

স্থাপনা উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউএনওর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ: মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ইউক্রেন যুদ্ধে যুবকের মৃত্যু: পাচারে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করলেন স্বজনেরা