হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে অবৈধভাবে মজুত ১৫ ব্যারেল ডিজেল জব্দ, অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ভেরেন্ডি বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল।

সাব্বির আহমেদ রোবেল জানান, হুমায়ুনের দোকান ও গুদামে অবৈধভাবে মজুত করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ডিজেল স্থানীয় ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।