হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

পদ্মায় দুই ছাত্রের মরদেহ উদ্ধার, মহানন্দায় নিখোঁজ যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পদ্মায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানোর সময় ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ও সোয়া ৬টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলো সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই ওই এলাকার সোবহান উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা নদীর আলীমনগর ঘাট এলাকায় গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, আজ সন্ধ্যা ৬টার দিকে রিফাত ও সোয়া ৬টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। 

মহানন্দা নদীতে যুবক নিখোঁজ

মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হোন সাকিরুল ইসলাম নামে এক যুবক। তাঁকে উদ্ধারে চেষ্টা চলছে। সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।

স্কুল ছুটির পর পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্র

পরীক্ষার মধ্যে কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্টে দিনভর বাজল সাউন্ড বক্স, পরীক্ষার্থীদের ভোগান্তি

মাদকসংক্রান্ত বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে অগ্নিকাণ্ড, ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, গুজব ছড়িয়ে হামলা-ভাঙচুর, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান: প্রতিরোধব্যবস্থা থেকেও বজ্রপাতে জুনে মৃত্যু ৯

চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনামসজিদ ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

গোমস্তাপুর সীমান্তে পুশ ইনে সহযোগিতার অভিযোগে ৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে আবারও নারীকে পুশ ইনের চেষ্টা