হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের মামলায় মাহিদুর রহমান (৪৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন।

আজ বুধবার (৪ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির অনুপস্থিতিতে (পলাতক) রায় দেন। মাহিদুর শিবগঞ্জের কানসাট শিবনগরের ফজলুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জের র‍্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ২৫০টি নেশাজাতীয় ইনজেকশনসহ আটক হন মাহিদুর। এ ঘটনায় ওই দিন র‍্যাব কর্মকর্তা হাফিজুর রহমান শিবগঞ্জ থানায় মামলা করেন।

২০২১ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক জুয়েল ইসলাম অভিযোগপত্র জমা দেন।

আম বাগান: ভালো ফলন ও দাম নিয়ে শঙ্কা কৃষকের

রাতে বাড়ি থেকে বেরিয়ে সকালে আমবাগানে মিলল যুবকের লাশ

নয়াদিয়াড়ী গ্রামে ব্যতিক্রমী ‘জামাই ইফতার’

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, মৃত ব্যক্তিরাও আসামি

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াত প্রার্থীরা এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই জামায়াত প্রার্থীরা এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘণ্টায় গড় ভোট পড়েছে ১৮.৭ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগদান ‘জামায়াতের ৩০ কর্মীর’, তাঁরা ‘আওয়ামী লীগের কর্মী’ বলছে জামায়াত