হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা গ্রামের মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গোমস্তাপুর থানা-পুলিশ ও গোদাগাড়ী নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির পরনে টি-শার্ট ও প্রিন্টেড হাফ প্যান্ট ছিল। স্থানীয়ভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি কোনো ভারতীয় নাগরিকের হতে পারে।

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পড়াশোনায় মাসে খরচ দেড় হাজার টাকা, মেধাবী ছাত্রীর বিয়ের উদ্যোগ নিয়েছিলেন বাবা-মা

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি চিকিৎসাসেবা পেলেন ১০৭৭ জন

সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবি: ৭০০ জন পেলেন বিনা মূল্যে চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ ৩ নারীর মৃত্যু

সংঘর্ষে নিহত: পাল্টাপাল্টি ২ মামলার বোঝা বইছে পুরো গ্রাম

চাঁপাইনবাবগঞ্জ: মুচলেকাতেই হচ্ছে অভিযান, বাড়ছে বাল্যবিবাহ

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের শ্রমের ফসলই এক স্কুলের ৫২ জনের বৃত্তি প্রাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু