হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য সরবরাহ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোনামসজিদ স্থলবন্দর। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য সরবরাহ বন্ধ রেখেছে ভারতীয় পক্ষ। ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করা নিয়ে সৃষ্ট জটিলতার জেরে আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রয়েছে। এতে বন্দরের আমদানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, ভারত থেকে পণ্য নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ট্রাকচালক ও তাঁদের সহকারীরা রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ রয়েছে। অতীতেও এ ধরনের ঘটনায় কয়েকজন আটক হয়েছেন।

এ কারণে পণ্য খালাস সম্পন্ন না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের বন্দরের ভেতরে রাতে অবস্থান করতে বলা হয়। এ নির্দেশনা নিয়ে জটিলতার সৃষ্টি হলে আজ সকাল থেকে ভারতীয় পক্ষ পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান রুহুল আমিন।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ভারতীয় ট্রাকচালকেরা পানামা বন্দরে ট্রাক রেখে অন্য ট্রাকে করে ভারতে ফিরে যান। তবে এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ আপত্তি জানায়। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পণ্য খালাসের জন্য ট্রাক নিয়ে বন্দরে প্রবেশের পর পণ্য খালাস শেষে ট্রাকসহ ভারতে ফিরে যাওয়ার পরিবর্তে বন্দরের ভেতরেই পণ্য খালাস করে যাওয়ার ব্যবস্থা চাওয়া হয়।

এ নিয়ে সৃষ্ট জটিলতার পর ভারতীয় পক্ষ পণ্য সরবরাহ বন্ধ রেখে চিঠি দিয়েছে বলে জানান তিনি।

পাওনা দিতে ডেকে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ভোলাহাটে ডাকাত দলের হামলায় ৪ বন্ধু আহত, মোটরসাইকেল ছিনতাই

ভারতে যাওয়ার সময় বর্ডারে আটক যুব মহিলা লীগ নেত্রী

ইউএনওর সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর, সাবেক মেয়রসহ ৭৯ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

কীটনাশকের লাইসেন্স নিয়ে সার বিক্রি ও মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

রহনপুর কেডিসিপাড়া নিয়ে ক্ষোভ, জামায়াত এমপির উপস্থিতিতে জনসভায় বস্তি উচ্ছেদের দাবি