হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশু হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশু হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছে ৭৩ জন শিশু। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৩১ জন।

আজ সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

জানা যায়, হাসপাতালে ভর্তি থাকা ৭৩ জনের মধ্যে ৩৩ জন ছেলে ও ৪০ জন মেয়ে শিশু। এসব শিশুকে হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬২৭ জন। হামের উপসর্গ নিয়ে জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জনের।

হাসপাতালের পরিসংখ্যান বলছে, গত বুধবার (৮ এপ্রিল) হাম উপসর্গ নিয়ে ভর্তি ছিল ৭৩ শিশু। এর মধ্যে ৩৮ জন নতুন করে ভর্তি হয়, সুস্থ হয়ে ছাড়পত্র নেয় ২৭ শিশু।

তার আগের দিন মঙ্গলবার ৬৪ জন ভর্তি ছিল। ওই দিন হাসপাতালে ভর্তি হয় ২২ জন, সুস্থ হয়ে ছাড়পত্র নেয় ২১ জন। রোববার হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয় ২৮ জন, ছাড়পত্র নেয় ২৩ জন।

শনিবার হাসপাতালে ভর্তি হয় ১৫ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নেয় ছয়জন। তার আগের দিন (শুক্রবার) ভর্তি হয় ১২ জন, ছাড়পত্র নেয় ২৪ জন।

গত চার দিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও তার আগের দুই দিন কমেছিল। বৃহস্পতিবার (২ এপ্রিল) হামের লক্ষণ নিয়ে ভর্তি থাকা ২৩ জন রোগী ছাড়পত্র নেয়, নতুন করে ভর্তি হয় ১৭ জন। বুধবার (১ এপ্রিল) ছাড়পত্র নেয় ৩৫ জন, নতুন রোগী ভর্তি হয় ২৭ জন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান জানান, হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের পুরোনো ভবনে একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

চিকিৎসক ও নার্স সংকটের মধ্যেও আমরা বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এ ছাড়া হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে।

জেলা সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দিন জানান, প্রথম ধাপে তিনটি উপজেলায় এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ২৪৪ জনকে হামের টিকা প্রদান করা হয়েছে।

রানীনগর বালুমহাল: ইজারা ‘পাইয়ে দিতে’ কৌশলী প্রশাসন

গোমস্তাপুরে ৫ বছরের শিশু শরীফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় চলছে টিকাদান কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নাই’ লেখা পাম্পে মিলল ১৩ হাজার লিটার জ্বালানি, জরিমানা

‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা, ভেতরে মজুত ৯ হাজার লিটার তেল

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটি থেকে আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ

উপজেলা-পৌরসভায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন: প্রতিমন্ত্রী