হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

পাবনা মানসিক হাসপাতালে রোগীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি

পাবনা মানসিক হাসপাতালে জহুরুল ইসলাম (৪৩) নামের এক মানসিক রোগী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।  

আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। জহুরুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আড়াইপুর গ্রামের এহসান আলীর ছেলে। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আঞ্জুমানী ফেরদৌস জানান, জহুরুলকে চলতি বছরের ২ মে ভর্তি করা হয়। আজ ভোর ৫টার দিকে হাসপাতালের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন। এ সময় সেখানে দুইজন নার্স ও একজন ওয়ার্ডবয় কর্মরত ছিলেন।  

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহুরুলের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

পাবনা মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, ‘যেসব মানসিক রোগীর ডিপ্রেশন (বিষণ্নতা) বেশি তাঁদের আত্মহত্যার প্রবণতা বেশি। ঘটনার পরপরই পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে। তিন মাস আগেও একজন নারী রোগী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিলেন।’

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক আহত, হাসপাতালে মৃত্যু

পাগলা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ‘অবাধে’ ঢুকছে ভারতীয় গরু