হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা, ভেতরে মজুত ৯ হাজার লিটার তেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘পাম্পে তেল নেই’ লেখা কাগজ টানিয়ে রেখে গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছিল মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ লেখা সাইনবোর্ড টানিয়ে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। অথচ পাম্পের ভেতরে মজুত ছিল হাজার হাজার লিটার জ্বালানি তেল। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।

অভিযান সূত্রে জানা যায়, পাম্পটিতে তেল নেই লেখা সাইনবোর্ড ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তেলের মজুত যাচাই করেন। এ সময় সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেনের মজুত পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, তেল না পেয়ে অনেক চালক ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছিল তাঁদের।

এদিকে মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার দায়ে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি বলেন, মজুত রেখে জ্বালানি বিক্রি বন্ধ রাখা সম্পূর্ণ অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পদ্মায় দুই ছাত্রের মরদেহ উদ্ধার, মহানন্দায় নিখোঁজ যুবক

স্কুল ছুটির পর পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্র

পরীক্ষার মধ্যে কলেজ মাঠে ম্যাঙ্গো ফেস্টে দিনভর বাজল সাউন্ড বক্স, পরীক্ষার্থীদের ভোগান্তি

মাদকসংক্রান্ত বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে অগ্নিকাণ্ড, ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, গুজব ছড়িয়ে হামলা-ভাঙচুর, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান: প্রতিরোধব্যবস্থা থেকেও বজ্রপাতে জুনে মৃত্যু ৯

চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনামসজিদ ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

গোমস্তাপুর সীমান্তে পুশ ইনে সহযোগিতার অভিযোগে ৭ জন আটক