হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূরা হলেন ফারজানা আক্তার (২২) ও আকলিমা আক্তার (১৮)। আজ সোমবার দুপুরে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর ও রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আরিফুল ইসলাম সৌদিপ্রবাসী। তাঁর স্ত্রী ফারজানা আক্তার সকালে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার দাবি করেছে।

অন্যদিকে, রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামের কফিল উদ্দিন ব্যাপারীর বাড়ির মেহেরাজ হোসেনও সৌদিপ্রবাসী। তাঁর স্ত্রী আকলিমা আক্তার বাবার বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তাঁদের বিয়ের বয়স ছিল প্রায় ১৫ মাস। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদগঞ্জ থানার এসআই মো. হেলাল উদ্দিন ও এসআই মোহাম্মদ নুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরে চাঁদা না দেওয়ায় বাজার ইজারাদারসহ ৬ জনকে কুপিয়ে জখম

শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

চাঁদপুরে দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

চাঁদপুর-কুমিল্লা রুটে ১০ ঘণ্টা পর বাস চলাচল শুরু

শ্রমিকদের ওপর হামলার ঘটনায় চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

ফরিদগঞ্জে ছেলেকে দিয়ে ক্লাস করানো সেই শিক্ষিকা বরখাস্ত

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা

ধ্বংসের দ্বারপ্রান্তে কড়ৈতলীর ঐতিহাসিক জমিদারবাড়ি

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুর: সেচ প্রকল্পে জমি কমেছে ২৭ হাজার হেক্টর