হোম > সারা দেশ > চাঁদপুর

ফসল থাকবে মিনি কোল্ড স্টোরেজে, দাম বাড়লে বিক্রি করবেন কচুয়ার কৃষক

চাঁদপুর প্রতিনিধি

মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এই উদ্যোগ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক করতে সহায়ক হবে।

সরকারের পাইলট প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগকে কচুয়ার কৃষি উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিলন বলেন, ‘কচুয়া অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল। পাশাপাশি রবি মৌসুমে এখানে বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হয়। কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণে দীর্ঘদিনের যে সংকট ছিল, তা দূর করতে সরকার পরীক্ষামূলকভাবে এই মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করেছে।’

মন্ত্রী বলেন, প্রকৃত কৃষকরা এসব কোল্ড স্টোরেজে আলু, বীজ, ডিমসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ করতে পারবেন। এতে তড়িঘড়ি কম দামে ফসল বিক্রির প্রয়োজন কমবে। সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রির সুযোগ তৈরি হলে কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে ড. মিলন বলেন, বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সব দাবি আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাজার সমিতি এমনভাবে পরিচালিত হবে, যেখানে সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। বাজার সমিতিই হবে সেই বাজারের সংসদ।

সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলেন মন্ত্রী। তাঁর ভাষ্য, ‘এখন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন, কেউ অযথা হয়রানি করছে না।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ড. মিলন বলেন, ‘আমি কচুয়ার সন্তান। আওয়ামী দুঃশাসনের সময় মানুষ কীভাবে নির্যাতিত হয়েছে, তা আমি নিজ চোখে দেখেছি। সাচার বাজারে ফ্যাসিবাদী শাসনের কারণে কেউ মুখ খুলতে পারত না। এলাকায় যে ডাকবাংলো ছিল, সেটিও একসময় মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল।’

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাইয়ের সেই নির্মম হত্যাযজ্ঞ আমাদের ভুলে গেলে চলবে না। অতীতের দুঃস্বপ্নকে শিক্ষা হিসেবে ধারণ করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোথায় যেতে চাই— সেই উপলব্ধি থেকেই দেশকে এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাস, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজান মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সবু, সাধারণ সম্পাদক জহির সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েলসহ স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে নারীর পেট থেকে প্রায় ৫ কেজি ওজনের টিউমার অপসারণ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে দুই গ্রামের ১০ হাজার বাসিন্দা

কচুরিপানার দখলে অস্তিত্ব সংকটে ডাকাতিয়া নদী, বিপর্যস্ত জীবিকা ও জীববৈচিত্র্য

চাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকার আটক

চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা

চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা

জিলাপিতে হাইড্রোজ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আদালতে মামলা পরিচালনা করতে করতেই মারা গেলেন সাবেক বার সভাপতি রুহুল আমিন

জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলের স্মারকলিপি

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া যুবকদের হামলায় প্রবাসীর মৃত্যু