হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ উপদেষ্টার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: আজকের পত্রিকা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শন করেছেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, অতিরিক্ত প্রকৌশলী থেকে শুরু করে ১২ জন কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালন করতে হবে। ঢাকায় সড়ক ও জনপদের অফিসে তাঁদের যেতে হবে না।

এর আগে উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত প্রায় তিন ঘণ্টা তীব্র যানজটে আটকা পড়েন। পরে মোটরসাইকেলে করে বিশ্বরোড মোড়ে এসে নাজুক মহাসড়কটি পরিদর্শন করেন তিনি।

উপদেষ্টা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের যানজটের মূল কারণ ট্রাফিক বিভাগের গাফিলতি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে সমন্বিতভাবে সমস্যার সমাধান করা হবে।

উপদেষ্টা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় যানজট নিরসনে একটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রকল্পসংশ্লিষ্টদের দ্রুত ডিজাইন প্রণয়নসহ অন্যান্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হকসহ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

নাসিরনগরে খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার, ৬ স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত