হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি’ 

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে মুন্না (১৮) নামের এক তরুণকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে। পরিবারের দাবি, আজ বুধবার (১৭ ডিসেম্বর) ভোরের দিকে মুন্নাকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ ধরে নিয়ে যায়।

আজ বেলা ২টার দিকে বাউতলা এলাকায় গিয়ে দেখা যায়, মুন্নার বাবা মো. শাহ আলম মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলের ফেরার অপেক্ষা করছেন। এ সময় শাহ আলম মিয়া জানান, মুন্না বেকার। মাঝে মাঝে অটোরিকশা চালালেও তিনি আলাদা ঘরে বসবাস করেন। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সীমান্ত এলাকার এক ভারতীয় বাসিন্দার মাধ্যমে জানতে পারেন, বিএসএফ তাঁর ছেলেকে ধরে নিয়ে গেছে।

শাহ আলম বলেন, ‘বিষয়টি আমি আগরতলায় থাকা আমার আত্মীয়দের জানাই। তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে আমার ছেলেকে দেখতে পেয়েছে বলে জানিয়েছে। বর্তমানে আত্মীয়রা তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে।’

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আখাউড়া কোম্পানি সদরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি জানার পর তাঁরা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিএসএফ কর্তৃপক্ষ বিকেল পর্যন্ত মুন্নাকে আটক করার বিষয়টি স্বীকার করেনি।

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের সামনে মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ, ৪ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূলনীতি: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

যৌতুকের দাবিতে নির্যাতন, কেটে দেওয়া হলো চুল

বৃষ্টির পানিতেই বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ, ভোগান্তি

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা, চিকিৎসক দম্পতি কারাগারে