হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে কিশোরের মরদেহ উদ্ধার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের রাস্তার পাশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরের নাম শরিফুল (১৫)। সে তেঁজখালি গ্রামের বাসিন্দা। 

আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা গ্রামের রাস্তার পাশে অটোচালক শরিফুলের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ কিশোরের মরদেহ থানায় নিয়ে যায়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশা ছিনতাই করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। কিছুদিন পর পরই এমন ঘটনা ঘটে। এ কারণে অটোচালকেরা ভয়ে আছেন। 

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, ‘কিশোরের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’ 

তেঁজখালী ইউনিয়নের চেয়ারম্যান এ. কে. এম শহিদুল হক বলেন, ‘এমন ঘটনা আমাদের ইউনিয়নের জন্য দুঃখজনক। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক।’  

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ