হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

প্রবাসী আক্কাসের বাড়িতে চলছে মাতম

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সৌদি আরবের বাগদাদ শহরে আক্কাস আলী (২৫) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্কাস আলীর মামা শান্ত মিয়া বুধবার সকালে ফোন করে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

শান্ত মিয়া বলেন, ‘আক্কাস আলী শ্বাসকষ্ট নিয়ে দুদিন আগে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বিকেলে আমরা তাঁর মৃত্যুর খবর পাই। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।'

জানা যায়, আক্কাস আলী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের মো. নুরুজ আলীর ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। দেড় মাস আগে ৬৫০ এসআর বেতনে বাগদাদ আল রিয়াদ ট্রেডিংয়ে ক্লিনারের ভিসা নিয়ে সৌদি আরব যান আক্কাস।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে আক্কাসের বাড়িতে চলছে মাতম।

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ