হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে গ্রামীণ উন্নয়ন শীর্ষক কর্মশালা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘গ্রামীণ উন্নয়ন ও পর্যটন’ শীর্ষক কর্মশালা হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র মো. তফাজ্বল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর ইসলাম ভূঁইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, আইয়ূবপুর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, তেঁজখালী ইউপির চেয়ারম্যান এ কে এম শহিদুল হক, দরিয়াদৌলত ইউপির চেয়ারম্যান এম এ মাহবুবুল রহমান উজ্জ্বল, উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, নির্বাচন কর্মকর্তা মো. আশ্রফুল আলম।

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ