হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে বিজয় দিবসে বের হয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেপ্তার ১ 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার বিজয় দিবসের আয়োজন দেখার উদ্দেশ্যে বের হলে পথ থেকে অভিযুক্তেরা তাকে তুলে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং গতকাল শনিবার অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হলেন উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মতিন মিয়ার ছেলে মান্না মিয়া (২২) এবং অজ্ঞাত আরও দুই-তিনজন। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী বলছে, ভুক্তভোগী স্কুলছাত্রীকে সব সময় পথে বিরক্ত করতেন মান্না। শুক্রবার সকাল ১০টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে অভিযুক্ত মান্নাসহ আরও দুই-তিনজন ওই তরুণীকে তুলে তাঁর বাড়িতে নিয়ে যায় এবং আটকে রেখে ধর্ষণ করে। মান্নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ তুলে নেওয়ার জন্য ধর্ষক ও তার সাঙ্গপাঙ্গড়া আমাকে ভয় দেখাচ্ছে। টাকার লোভ দেখাচ্ছে। এখন আমরা ভয়ে আছি। আমরা যেন পুলিশের কাছে অভিযোগ না করি।’

তবে অভিযুক্তের মামা জাকির হোসেন আজকের পত্রিকা বলেন, ‘গ্রামের অনেক লোক আমার ভাগনের কাছে ৫ লাখ টাকা চেয়েছে বিষয়টি মীমাংসা করার জন্য। টাকা দেয়নি বলে আমার ভাগনেকে ফাঁসানো হয়েছে।’

এ ঘটনায় ছলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল মিয়া বলেন, ‘আমি এ ঘটনা শুনেছি। সঠিক তদন্ত করে আইনগত বিচারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনই কোনো কিছু বলতে পারছি না। সঠিক তদন্ত করে বলতে পারব। মামলা নিয়েছি এবং আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে।’

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ