হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মাছ ধরতে গিয়ে নিখোঁজ তরুণের মরদেহ নদী থেকে উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তবে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হলেও মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে নিহতের পরিবারের। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার কালিকচ্ছ এলাকার ধরন্তী গ্রামসংলগ্ন নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাত ৮টায় পার্শ্ববর্তী তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ওই তরুণ। 

নিহত তরুণের নাম নবী হোসেন (১৭)। সে উপজেলার ধরন্তী ডেংগাহাটির জলিল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গতকাল রাত ৮টায় পার্শ্ববর্তী তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় নবী হোসেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে আজ সকাল সাড়ে ১০টায় সরাইল ফায়ার সার্ভিস ও ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিতাস নদী থেকে নবী হোসেনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হলেও নবী হোসেনের মৃত্যু নিয়ে স্বজনদের সন্দেহ আছে। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আখাউড়ায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি, স্বস্তি ফিরছে জনপদে

পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, সীমান্তবর্তী এলাকায় বন্যার আশঙ্কা

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া