হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন দোরাইস্বামী  

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ সোমবার বিকেল ৫টায় ৭ মার্চ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। 

এসময় ভারতের হাইকমিশনার বলেছেন, ‘পদ্মা সেতুর ফলে ভারত-বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং বাণিজ্যিকভাবে বাংলাদেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হব। কিছু পণ্য কলকাতা ও আগরতলায় বিক্রি করতে পারবে।’

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত প্রকৌশলী আব্দুল হামিদ, ব্রিগেডিয়ার জেনারেল এ. কে এম মাহবুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শৈয়দা শামসাদ বেগম, এসিল্যান্ড ভূমি কর্মকর্তা সুভাশিষ চাকমা, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ, প্রেসক্লাবের আহ্বায়ক এম এ আউয়াল, উজানচর ইউনিয়নের চেয়ারম্যান জাদিদ আল রহমান জনি, পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া প্রমুখ।

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ