হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা, মালামাল লুট

বগুড়া প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয়দের ভীড়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তাঁর ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ

মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়িতে তাঁদের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন ওই গ্রামের কুয়েত-প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা ও ছেলেকে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্বজনেরা জানালা দিয়ে রানী ও তাঁর ছেলে ইমরানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে।

স্বজনদের দাবি, নিহতদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার দুর্বৃত্তরা লুট করেছে।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রেলের জমি দখল করে ছাত্রদল নেতার রেস্তোরাঁ, থানায় এজাহার দিলেও নথিভুক্ত হয়নি

বগুড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় কিশোর খুন, আরও দুজন ছুরিকাহত

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বগুড়ায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ

বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি

পুকুরে পানি থাকে না বারো মাস, বানানো হয়েছে শানবাঁধানো ঘাট

বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শাজাহানপুরে বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে নিহত ১, আহত ৬