হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ.লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আবু রেজা খান উপজেলার ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে। শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশে আদমদীঘির তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। তাঁদের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ওই ব্যক্তিরা বিভিন্ন এলাকায় নাশকতা, মহাসড়কে চলাচলকারী যানবাহন ভাঙচুর, সড়কের ক্ষতিসাধন ও সরকারি স্থাপনা বিনষ্টের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় ২৯ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শাজাহানপুরে জমিবিরোধে ছুরিকাঘাতে আহত খোরশেদের মৃত্যু, গ্রেপ্তার ১

ধুনটে ফসলি জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১০ টাকার প্রকল্পে ৫-৮ টাকা চুরির সংস্কৃতি বন্ধ করতে হবে: এমপি সিরাজ

বগুড়ায় কুকুর আতঙ্কে মানুষ

বগুড়ায় ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

ধুনটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, মামলায় গ্রেপ্তার ৪ নারী

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর