হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে দুজন নিহত

বগুড়া প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া গ্রামীণ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) এবং মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজার (৫৫)।

জানা গেছে, সকালে মাঠে আলুর জমি সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুইট। প্রতিবেশী আজিজারও তাঁর মোটরসাইকেলে ওঠেন। দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলে আজিজারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা সুইটকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বগুড়ায় ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

বগুড়ায় ছুরি নিয়ে যুবকের ওপর হামলা, যুবদল কর্মীর ভিডিও ভাইরাল

চাপাপুর-নশরতপুর সড়ক: ৬ মাসের কাজ শেষ হয়নি দুই বছরেও

বগুড়ায় নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই গ্রেপ্তার

বগুড়ায় পুকুর থেকে নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার

শিবগঞ্জের মোকামতলাকে উপজেলা অনুমোদন করায় মিষ্টি বিতরণ-আনন্দ মিছিল

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

বগুড়ায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন