হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় ৪ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। শুক্রবার বিকেলে ও রাতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের মুনজুল হক (৪৫)ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা মহেষ খালিয়াপাড়ার মনির আহমদ (৪৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়ার মোকামতলা-সোনাতলা রাস্তায় শিবগঞ্জ উপজেলার সাব্বিজান মোড়ে পুলিশ বক্সের সামনে সোনাতলাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসযাত্রী মুনজুল হককে আটক করে তাঁর জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মনির আহমেদকে (৪৬) আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২ হাজার ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তার দুজনের নামে বগুড়ার শিবগঞ্জ ও শাজাহানপুর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

ছাত্রীর সঙ্গে আপত্তিকর চ্যাটিং, মাদ্রাসাশিক্ষক আটক

ঘেউ ঘেউ করায় কুকুরকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

মাদ্রাসায় মোবাইল হারানোকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে নির্যাতন, পলাতক ২ শিক্ষক

বগুড়ায় ৬২ মিলিমিটার বৃষ্টিতে সড়ক-কলেজ-ক্যাম্পাসে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

বগুড়ায় বিল থেকে চালকের লাশ উদ্ধার, অটোরিকশা উধাও

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে ছুরিকাহত যুবদল নেতা

বগুড়ায় যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমামকে গণপিটুনি

শ্রমিক লীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ