হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্কুলছাত্র জামিল হত্যার মূল আসামি গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

গ্রেপ্তার মো. শাকিল। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র জামিল শেখ হত্যার ঘটনায় মূল আসামি মো. শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শাকিল (২৭) উপজেলার শাহবন্দীগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তার এড়াতে শাকিল ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত জামিল শেখ (১৬) শেরুয়া দহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে জামিল শেখকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা গতকাল রাতেই শেরপুর থানায় তিনজনের নামে একটি হত্যা মামলা করেন। এরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, আসামি শাকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বগুড়ায় জমি বিরোধে সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফুটবল খেলা নিয়ে বিরোধ, কিলঘুষিতে মাঠেই প্রাণ গেল স্কুলছাত্রের

দুর্বৃত্তের বিষে মরল পুকুরের ৬০ মণ মাছ

মধ্যরাতে বিকল ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু, মামলা জুলাই হত্যাকাণ্ডের

বগুড়ার ধুনটে জামায়াতের রুকনকে দল থেকে বহিষ্কার

বগুড়ায় জঙ্গলে গোপন আস্তানা, বিদেশি অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

শ্বশুরবাড়িতে পুকুর সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু, আহত ৭

বগুড়ায় ১২ ট্রাকচালককে ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের