হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় শাজাহান আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্য ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার করে বাড়ি ফেরার পথে শাজাহান আলী মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকা থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ সময় চালককেও আটক করা হয়। বাসটি রংপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। জব্দকৃত বাস ও আটক চালককে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়ায় পুলিশ পরিচয়ে রিসোর্টে ডাকাতির অভিযোগ, কর্মচারীদের জিম্মি করে মালামাল লুট

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল ছয়টি, গ্রেপ্তার ৭

বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের, গুরুতর আহত ছোট ভাই

বগুড়ার ধুনট: আবারও যমুনার বাঁধে ১০০ মিটার ধস, আতঙ্ক

ধুনটে আবারও যমুনার স্পারে ১০০ মিটার ধস, আতঙ্ক

বন্ধ এতিমখানায় সমাজসেবা কার্যালয়ের ৪ লাখ টাকার অনুদান

ধুনটে মানব পাচারকারীর প্রতারণায় প্রবাসে প্রাণ গেল গাড়িচালকের

স্কুলপড়ুয়া ছাত্রের প্রেমের বিয়ে, বিচ্ছেদের পর আত্মহত্যা