হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে আগুন

প্রতিনিধি

বগুড়া: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের করোনা ইউনিটের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে হাসপাতালের অক্সিজেনের হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, অক্সিজেনের হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খুব দ্রুত সময়েই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হাসপাতালের কোনো রোগীর ক্ষয়ক্ষতি হয়নি। তবে ওই যন্ত্রটি (অক্সিজেনের হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা) নষ্ট হয়ে গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা ছুটে যান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই হাসপাতালের লোকজন অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা