হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের ঝাল বেড়েছে চারগুণ

প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া) 

বগুড়ার নন্দীগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় চারগুণ। গত মঙ্গলবার নন্দীগ্রাম হাটে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা কেজি। আজ মঙ্গলবার তা বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকা কেজি। 

কাঁচা মরিচের দাসের ঝাল বাড়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। আর বিক্রেতারা বলছেন আড়তে মরিচ বেশি দামে কিনতে হয়েছে তাঁদের। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। 

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বৃন্দি মরিচ বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা ও অন্যান্য মরিচ ১৬০ টাকা। এ ছাড়া বাজারে সব ধরনের সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি পটোল ২০-৩০ টাকা, করলা ৫০-৫৫ টাকা, কাঁকরোল ২০-২৫ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, ঝিঙে ৩০-৩৫ টাকা, ও ঢ্যাঁড়স ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

নন্দীগ্রাম হাটের সবজি বিক্রেতা বিমল কুমার বলেন, `আমরা কাঁচা মরিচ ও সবজিগুলো আশেপাশের এলাকা থেকে কিনে আনি। ওই সব এলাকায় কাঁচা মরিচ কিনতে হয়েছে বাড়তি দামে। এ জন্য আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বেশি দামে কেনার কারণ হিসেবে তিনি বলেন, টানা বৃষ্টিতে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। এ জন্য আড়তে মরিচ খুব কম পাওয়া যাচ্ছে।' 

বাজারে সবজি কিনতে আসা হানিফ আলী বলেন, বাজারে তরিতরকারির দাম স্বাভাবিক থাকলেও কাঁচা মরিচের দাম খুব বেশি। দাম বেশি নিলেও দেখার কেউ নেই। 

অটোরিকশা বিক্রির জন্য চালককে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

পুলিশের টিএ আত্মসাৎ: এখনো বাকি দেড় কোটি, একজনকে বরখাস্ত, ৪ জনের কৈফিয়ত তলব

স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

মাদক সেবনে বাধা, স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

নিখোঁজ অটোরিকশাচালকের লাশ মিলল নদীতে, গলা কেটে হত্যার ধারণা পুলিশের

বগুড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে এসআই প্রত্যাহার

স্বামীর ওপর প্রতিপক্ষের হামলা, ঠেকাতে গিয়ে গৃহবধূর গর্ভপাত

চার বছরের সাজা এড়াতে পলাতক ছিলেন বিশ বছর

খালে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ মিলল ৫ ঘণ্টা পর