হোম > সারা দেশ > বগুড়া

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি সান্তাহার পৌর এলাকায়। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করার পর বিকেলে বগুড়া আদালতে এবং ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আদমদীঘি থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই কিশোরীর নিজ বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর মা বাড়িতে ছিলেন না। মা বাসায় এসে বিষয়টি জানার পর ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত বাবাকে আটক করে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর মা তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

বাঁশঝাড়ের কোড়ল ভাঙাকে কেন্দ্র করে বিরোধ, চাচাতো ভাই ও ভাতিজার হামলায় নিহত ১

হামলার মুখে ১০ মাস বাড়িছাড়া ১৩ পরিবার

যমুনার ভাঙনে আতঙ্কিত ধুনটের মানুষ, স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

শেরপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, সন্তানকে নিয়ে উধাও শ্বশুরবাড়ির সদস্যরা

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত

বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বগুড়ায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ায় তাঁতী দলের নেতার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

মহাস্থানগড়ের ৪৭টি মূর্তি নিয়ে তদন্তে বাড়ল ১৫ দিন, আসছে বিশেষজ্ঞ দল