বগুড়া জেলা কারাগারে হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক (৫৫) মারা গেছেন। তিনি কাহালু উপজেলার পাবাহারা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু বক্কর সিদ্দিক একটি হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলেন।
শুক্রবার বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তিনি মারা যান।
আইনগত প্রক্রিয়া শেষে আবু বক্কর সিদ্দিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।